সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

নাশকতা করছে কার্যত নিষিদ্ধ আ.লীগের দোসররা: রেল প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ণ

জনসমর্থন না থাকায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা নাশকতার মাধ্যমে জনমনে ভীতি তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যেকোনো মূলve নাশকতাকারীদের কঠোরহস্তে দমন করা হবে এবং তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। বর্তমান সরকারের সময়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে হঠাৎ সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রক্ষিতে সাংবাদিকদের এই কথা জানান প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রেল যোগাযোগ ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতার অপচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার ও চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত দেশের মানুষ ককখনোই মেনে নেবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, অতীতেও স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দল জনগণের ওপর দমনপীড়ন চালিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে। কিন্তু দেশের আপামর জনসাধারণ এখন অনেক বেশি সচেতন। তাই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রেলওয়ের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD