সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সিউকের দুর্নীতি নিয়ে কড়া বার্তা চেয়ারম্যানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি বা সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার করলে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা রেজাউল হাসান কয়েস লোদী। তিনি সিউকের সামগ্রিক কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন।

সম্প্রতি এক বিশেষ বৈঠকে তিনি এই কড়া বার্তা দেন। সিউকের চেয়ারম্যান স্পষ্ট ভাষায় জানান যে, সাধারণ মানুষের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করা এবং দাপ্তরিক কার্যক্রমে দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি থেকে বেরিয়ে এসে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ফেরানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে সিউকের এই কঠোর অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চেয়ারম্যানের এই ঘোষণার পর সিউক কার্যালয় জুড়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক ধরনের সতকর্তা ও নড়চড় লক্ষ্য করা গেছে। সেবাগ্রহীতারা আশা করছেন, এই নির্দেশনার ফলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সেবা প্রাপ্তি আরও সহজ ও হয়রানিমুক্ত হবে এবং জনগণের আস্থার জায়গাটি পুনর্গঠিত হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD