জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারির পরে রংপুর নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। নতুন দাম কার্যকর হওয়ার আগেই কম দামে তেল নিতে রোববার রাতে পাম্পগুলোতে ভিড় করে সাধারণ মানুষ। অন্যদিকের দাম বাড়ার খবর শোনার পরপরই এই চিত্র দেখা যায়।
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ এই দাম বৃদ্ধির ফলে মারাত্মক বিপাকে পড়েছেন। গণমাধ্যমকে জানান পাম্প মালিকরা, হঠাৎ করে অতিরিক্ত গাড়ির চাপে হিমশিম খেতে হয়েছে তাদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন পাম্পে তদারকি বাড়ানো হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করায় পাম্পগুলোতে ভিড় কমার লক্ষণ দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়মের মাধ্যমেই নতুন মূল্যে তেল বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক