সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের ডিএফটি অডিটে দেশের বিমানবন্দরের সাফল্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এভিয়েশন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট বা ডিএফটি-এর সাম্প্রতিক কঠোর নিরাপত্তা অডিটে দেশের প্রধান বিমানবন্দরগুলো তাদের নিরাপত্তা মান বজায় রাখার ক্ষেত্রে অসামান্য সাফল্য প্রদর্শন করেছে। যা দেশের এভিয়েশন খাতের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের এই অডিট দল দেশের এভিয়েশন খাতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, গ্রাউন্ড হ্যান্ডলিং, প্যাসেঞ্জার স্ক্যানিং এবং কার্গো ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রধান দুটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড পুরোপুরি পূরণ করতে সক্ষম হয়েছে বলে অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠলেও বর্তমান প্রশাসনের কার্যকর পদক্ষেপে এই সাফল্য অর্জিত হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, এই অর্জন বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি বড় মাইলফলক। যুক্তরাজ্যের ডিএফটি-এর এই ইতিবাচক মূল্যায়নের ফলে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলে এবং কার্গো রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে নিরাপত্তার এই ধারা আরও জোরদার করা হবে এবং দেশের সব বিমানবন্দরের সেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD