রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ইয়েমেন সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়াতে ট্রাম্প এখনো রাজি নন। তারপরও ইয়েমেনে সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এমনটাই মনে করছেন সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম লরেন্স।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান আরও জোরালো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ১৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

সৌদি আরব ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে ইয়েমেনে হুথিদের দমনে সামরিক অভিযান চালিয়ে আসছে। তবে এই সংঘাতে সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়টি নিয়ে ওয়াশিংটনে নানা জল্পনা চলছে। সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম লরেন্সের মতে, মার্কিন নীতিনির্ধারকরা যতই এড়াতে চান না কেন, শেষ পর্যন্ত এই সংঘাতে জড়িয়ে পড়ার জোরালো ঝুঁকি থেকেই যাচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ দিয়েছে জাতিসংঘ। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সহসাই এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD