রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ব্যক্তিগত জেটে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণকারী একজন যাত্রীর কারণে বাণিজ্যিক বিমানের একজন যাত্রীর তুলনায় ১০ থেকে ১৪ গুণ পর্যন্ত বেশি কার্বন নিঃসরণ হতে পারে। অথচ যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত জেট ব্যবহারকারীরা দেশটির বিমান চলাচল অবকাঠামোর ওপর যে চাপ তৈরি করছেন, তার তুলনায় কর দিচ্ছেন খুবই কম। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী ও গবেষণা সংস্থাগুলোর প্রকাশিত সাম্প্রতিক তথ্যে এই উদ্বেজনক চিত্র উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে যে, এই অতি ধনী জেট ব্যবহারকারীদের সংখ্যা বিশ্বে মাত্র দুই লাখ ছাপ্পান্ন হাজারের মতো। তবে তাদের বিলাসবহুল জীবনযাত্রা এবং পরিবেশের ওপর উদাসীনতার কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার তরান্বিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই ধরনের ব্যক্তিগত যান ব্যবহারের ফলে সৃষ্ট পরিবেশগত সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে।

জলবায়ু বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জেট ব্যবহারের ওপর অতিরিক্ত করারোপ এবং কঠোর নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু নীতিনির্ধারক পর্যায়ে প্রভাবশালী মহলের বিরোধিতার কারণে তা কার্যকর করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের ওপর কার্বন নির্গমনের বিভিন্ন ধরনের করারোপ করা হলেও ধনী ব্যক্তিদের এই বিলাসবহুল বাহনগুলোর ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD