শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ডিবি হেফাজতে প্রত্যাহার হওয়া ওসি রাকিবুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ণ

স্বৈরাচারী শেখ হাসিনা আসলে পুলিশ কিচ্ছু করতে পারবে না—এমন মন্তব্য করে আলোচনার জন্ম দেওয়া ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি রাকিবুল হাসানকে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবির হেফাজতে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই অনভিপ্রেত ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সদস্যরা প্রত্যাহার হওয়া ওসি রাকিবুল হাসানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এবং তার এ ধরনের বক্তব্যের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছেন।

এদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের এমন বিতর্কিত মন্তব্য জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ জনগণের আস্থার সঙ্গে এমন প্রতারণা করার সাহস না পায়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD