বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ থাং শান, দা ছিং এবং থাই হু বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে এই শুভেচ্ছা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

জাহাজসমূহ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী বাদ্যের মাধ্যমে বিদেশি অতিথিদের স্বাগত জানায়। বন্দরে উপস্থিত ছিলেন চীন থেকে আসা প্রতিনিধিদল এবং স্থানীয় সামরিক পদস্থ কর্মকর্তারা।

সফরকালে চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কার্যক্রমের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যৌথ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এই সফর উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD