সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

৯৩ শতাংশ মেধার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিয়োগপ্রত্যাশীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং মেধার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানিয়ে আসছেন। এই নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

গণমাধ্যমকে জানান যে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী মেধার মূল্যায়ন নিশ্চিত করেই যেন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করার বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

উল্লেখ্য যে, অতীতে বিভিন্ন নিয়োগে অনিয়মের প্রসঙ্গ টেনে প্রার্থীরা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল। তবে বর্তমান সময়ে মেধার সঠিক মূল্যায়ন হবে বলে তারা আশাবাদী। এই আন্দোলন দেশের সাধারণ শিক্ষার্থীদের মেধার যথাযথ স্বীকৃতি আদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD