সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সার সংকটে পাবনার আটঘরিয়ায় আগাম শিম চাষে লোকসানের শঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়া ও তীব্র সার সংকটে চরম লোকসানের শঙ্কায় দিন কাটাচ্ছেন পাবনার আটঘরিয়া উপজেলার আগাম শিম চাষিরা। কৃষকদের সাথে কথা বলে গণমাধ্যমকে জানান, পাবনার আটঘরিয়ায় আগাম শিম চাষে মাঠ এখন পুরোপুরি সবুজে ছেয়ে গেছে। ক্ষেতের প্রতিটি গাছে গাছে দুলছে শিমের ফুল এবং কচি শিম, যা এক নান্দনিক দৃশ্যের অবতারণা করেছে। শীতের আগেই আগাম জাতের এই শিম বাজারে বিক্রি করে লাভের আশায় কৃষকরা চরম ব্যস্ত সময় পার করছেন। তবে বর্তমানের এই প্রতিকূল পরিস্থিতিতে তাদের মনে শঙ্কা দানা বেঁধেছে।

কৃষি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের সংকটের কারণে প্রান্তিক কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কৃষিমন্ত্রনালয়ের চরম অব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের কারণে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, যার নেতিবাচক প্রভাব এখনও কৃষির বিভিন্ন স্তরে অনুভূত হচ্ছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ধরনের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় কৃষকরা অবিলম্বে সার সংকট দূর করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সময়মতো ইউরিয়া ও টিএসপি সার সরবরাহ নিশ্চিত না করা গেলে দীর্ঘ পরিশ্রমে উৎপাদিত এই আগাম ফসল নষ্ট হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। মাঠপর্যায়ে সঠিক মনিটরিং এবং কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিতরণ নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই সংকট কাটানো সম্ভব।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD