ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। শনিবার সম্মেলনকে ঘিরে গোটা শহরজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন ও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে চলছে বিশ্বমঞ্চের এই গুরুত্বপূর্ণ আসরের শেষ মুহূর্তের প্রস্তুতি। আন্তর্জাতিক অঙ্গনের এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা নয়াদিল্লিতে এসে পৌঁছাতে শুরু করেছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের ব্রিকস সম্মেলন বৈশ্বিক অর্থনীতি ও ভূ-রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক সহযোগিতা জোরদার, সাপ্লাই চেইন উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক এই ধরনের ফোরামগুলোর গুরুত্ব দেশের অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের কাছে নতুন মাত্রা পেয়েছে।
নয়াদিল্লির প্রধান ভেন্যু ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কূটনৈতিক জোনগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধি দলের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায়ও আনা হয়েছে বিশেষ পরিবর্তন। সম্মেলন সফল করতে ভারত সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক