শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ

লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও এলাকায় তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ইসরাইলি যুদ্ধবিমান থেকে ধারাবাহিক হামলার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খিয়াম ও নবাতিয়েহ এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন দফার সামরিক আগ্রাসন শুরু হলো।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা এবং স্থানীয় গণমাধ্যমকে জানান যে, সীমান্ত পেরিয়ে ইসরাইলি যুদ্ধবিমানগুলো দেশটির আকাশসীমা লঙ্ঘন করে এই ধ্বংসাত্মক চালায়। নবাতিয়েহ এবং এর আশেপাশের জনবসতিপূর্ণ এলাকায় একের পর এক বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও অনেক আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই সামরিক অভিযানের ফলে লেবানন ও ইসরাইলের মধ্যকার চলমান সীমান্ত সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার সংযমের আহ্বান জানানো হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD