শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের ইসলামি বইমেলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ

রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে আগামী শনিবার বিকেল সাড়ে ৫টায় নির্ধারণ করা হয়েছে।

ইসলামি সাহিত্য প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের মতো এবারও এই বইমেলার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে সামান্য সময় প্রয়োজন হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান একদিন পেছানো হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করার কথা রয়েছে।

মেলায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলো অংশগ্রহণ করছে। মাসব্যাপী এই বইমেলায় বিভিন্ন ইসলামি সাহিত্য, কোরআনের তাফসির, হাদিস গ্রন্থ এবং গবেষণামূলক কিতাবের পাশাপাশি আধুনিক মননশীল বইও পাওয়া যাবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থী ও বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা আশা করছেন, গতবারের তুলনায় এবার বইমেলায় পাঠকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে এবং ইসলামি সংস্কৃতির প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD