শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

বিসিএস লাইভস্টক ক্যাডারের ৩৩তম ব্যাচের মেধাবী কর্মকর্তা মো. তবারক আলীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সাভার অঞ্চলের এই কর্মকর্তার মৃত্যুতে গোটা মৎস্য ও প্রাণিসম্পদ পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তার এই চলে যাওয়া দেশের প্রাণিসম্পদ খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সহকর্মীরা। বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD