শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ইয়েমেনের মোখা শহর দখল করল হুথিরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ

ইয়েমেনে সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। দেশটির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এই সামরিক অগ্রগতির ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

মোখা দখলের মধ্য দিয়ে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণের আরও অনেক কাছে পৌঁছে গেল। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটির নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে এই ঘটনাকে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সাংবাদিকদের বলেছেন, এই অভিযানের ফলে ইয়েমেনের চলমান সংঘাতে হুথিদের অবস্থান আরও বেশি শক্ত হলো। আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান রুটগুলোতে নিরাপত্তা ও কৌশলগত প্রভাব বিস্তারে এই বন্দরনগরীর দখল একটি বড় ভূরাজনৈতিক চাল হিসেবে কাজ করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD