বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

আসামে মুসলিমদের ৭০ বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ

ভারতের আসামের গোয়ালপাড়া জেলার মুসলিম-অধ্যুষিত কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৭০ থেকে ৭৫টি বাড়ি ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, এই জমিগুলো ব্যক্তিমালিকানাধীন হলেও কৃষিজমিতে বসতবাড়ি নির্মাণ আইনসিদ্ধ নয় এবং সেই নিয়ম মেনেই এই অভিযান চালানো হয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও বিভিন্ন সংখ্যালঘু সংগঠনগুলোর পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানানো হয়েছে। তাদের অভিযোগ, সমস্ত বৈধ মালিকানার কাগজপত্র থাকা সত্ত্বেও এবং কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই অত্যন্ত অমানবিক উপায়ে এই উচ্ছেদ চালানো হয়েছে। শীতের মধ্যে মাথার ওপর থেকে ছাদ হারিয়ে চরম বিপাকে পড়েছেন নারী ও শিশুসহ শতাধিক মানুষ।

উল্লেখ্য, এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে বিভিন্ন চুক্তি ও সমঝোতার সময় এই ধরনের সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছিল। বর্তমানে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে মানবাধিকার কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD