বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সশস্ত্র হুমকি বৃদ্ধি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ

যুদ্ধের মধ্যেই ইরানের অভ্যন্তরে ছোট ছোট সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার এবং তাদের সঙ্গে সংঘর্ষের খবর বারবার প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশের স্থল সীমান্তে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষের কথাও তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার যুদ্ধ শুরুর আগে এবং যুদ্ধ চলাকালীন বর্তমান সময়ে এ ধরনের অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, বাহ্যিক যুদ্ধের পাশাপাশি অভ্যন্তরীণ এই সশস্ত্র হুমকি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তরক্ষীরা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নিয়েছে। নিয়মিত অভিয পরিচালনার মাধ্যমে এসব গোষ্ঠীর তৎপরতা দমনের চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের ভেতর নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র দল। তবে দেশটির নিরাপত্তা বাহিনী এসব হুমকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষা জোরদার করতে গোয়েন্দা নজরদারিও বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD