রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স আয়োজিত তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী আইন বাস্তবায়ন না করলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন করা অসম্ভব হয়ে পড়বে।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন যে, বর্তমান জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যের ব্যবহার দ্রুত কমিয়ে আনা দরকার। এর জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং তার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। তামাক কোম্পানির কূটকৌশল মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে আরও যুগোপযোগী করা এখন সময়ের দাবি।
আরববাংলা টিভি/ডেস্ক