বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ইতালিতে বাঁধনের ওপর হামলা ও জড়িতদের পরিচয় প্রকাশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ণ

ইতালির ভেনিসে সম্প্রতি হামলার শিকার হয়েছেন বাঁধন নামক এক ব্যক্তি। এই ঘটনার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের মূল হোতা হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কিছু নেতাকর্মীর নাম পরিচয় পাওয়া গেছে। ঘটনার সময় হামলাকারীরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। তারা শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হামলাকারীরা প্রকাশ্যেই ভেনিসে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় তারা উসকানিমূলক স্লোগান দেয় এবং ভেনিসের মাটিতে বিশৃঙ্খলা তৈরি করে। মূলত দীর্ঘদিন ধরে প্রবাসে আওয়ামী মতাদর্শের একটি অংশ বিভিন্নভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে আসছে। সাম্প্রতিক এই হামলার ঘটনা তারই ধারাবাহিকতা বলে মনে করছেন সচেতন প্রবাসীরা।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় প্রবাসী সমাজ জানিয়েছে, প্রবাসের মাটিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ঘটনার শিকার ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি দেশের স্বার্থে এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ায় এই হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ইতোমধ্যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD