সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বিদ্যুৎ সংকটে কারিগরি সহায়তার প্রস্তাব জামায়াতের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ

দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকারের কাছে কোনো ধরনের কৃতিত্ব দাবি না করে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে টেকনিক্যাল বা কারিগরি এক্সপার্ট টিম দিয়ে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমীর শফিকুর রহমান সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই সংকট কাটাতে কেবল মৌখিক আশ্বাস বা প্রবোধ না দিয়ে অবিলম্বে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে জনগণের দুর্ভোগ লাঘবে দলগত মতপার্থক্য ভুলে সবার সম্মিলিতভাবে কাজ করা উচিত।

শফিকুর রহমান আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে আজ দেশের এই পরিণতি হয়েছে। অথচ কার্যকর কোনো পরিকল্পনা গ্রহণ না করে কেবল দায়সারা গোছের বক্তব্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি আন্তরিক হয় এবং সঠিক কৌশল অবলম্বন করে, তবে খুব দ্রুতই এই লোডশেডিং ও জ্বালানি ঘাটতির কবল থেকে দেশবাসীকে মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, অতীতে কার্যকর কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়াই একের পর এক ভুল সিদ্ধান্ত ও দুর্নীতির কারণে দেশের পাওয়ার প্লান্টগুলো বেহাল দশায় পড়েছিল। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে কার্যকর সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন এই শীর্ষ নেতা। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD