ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ভেজাল মদ পান করে নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার বাসিন্দারা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিষাক্ত মদ পানের সন্দেহ করা হলেও এই মর্মান্তিক মৃত্যুর আসল কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। স্থানীয় প্রশাসন ও চিকিৎসকরা বিষয়টি খতিয়ে দেখছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই ধরনের অবৈধ এবং ভেজাল মদের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অবৈধ মদ প্রস্তুতকারকদের ধরতে অভিযান পরিচালনা করছে।
আরববাংলা টিভি/ডেস্ক