মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান বিএনপি নেতার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ

বিএনপির বিরুদ্ধে অশালীন ও উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি।

তিনি বলেছেন, বিএনপি জনগণের দল। জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি। তাই বাঁশখালীর রাজনৈতিক পরিবেশ যাতে কোনোভাবেই উত্তপ্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার এবং উসকানিতে পা না দেওয়ার পরামর্শ দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণের পথে এ ধরনের বক্তব্য অত্যন্ত সময়োপযোগী। দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপরও জোর দেওয়া হচ্ছে।

মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা আরও বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা অবিস্মরণীয়। ভবিষ্যতে দেশের মানুষের কল্যাণে এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি অব্যাহত রাখবে। স্থানীয় পর্যায়ে দলের ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD