মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

কাউনিয়ায় কাগুজে বিদ্যালয় নিয়ে তোলপাড়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ

একটি সাইনবোর্ড আছে, টিনের একটি ঘর আছে, সরকারি কাগজপত্রে রয়েছে শিক্ষার্থী-শিক্ষকের হিসাব। কিন্তু বাস্তবে কোথায় সেই বিদ্যালয়? এমন প্রশ্ন উঠেছে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের শহীদবাগ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ঘিরে। ২০১৫ সালে প্রতিষ্ঠার দাবি করা এই বিদ্যালয়টি নিয়ে বর্তমানে স্থানীয় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে কোনো ধরনের বাস্তব কার্যক্রম পরিচালনা না করেই কাগজে-কলমে এই প্রতিষ্ঠানটি টিকিয়ে রেখেছে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও অনুদান হাতিয়ে নেওয়ার অসৎ উদ্দেশ্যে এই ধরনের ভুঁইফোড় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিদ্যালয়টির অস্তিত্ব নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের কাছে স্থানীয়রা জানান, দিনের পর দিন কোনো ক্লাস বা শিক্ষাকার্যক্রম পরিচালিত না হলেও সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে কাগজপত্রে ঠিকই শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি এবং ভুয়া শিক্ষার্থীদের অনুদান দেখানো হচ্ছে। অথচ বাস্তবে ওই ঠিকানায় গেলে শুধু একটি জীর্ণ টিনের ঘর আর একটি সাইনবোর্ড ছাড়া কিছুই চোখে পড়ে না।

এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একইসঙ্গে কার্যকর তদারকির মাধ্যমে এ ধরনের ভুঁইফোড় শিক্ষাপ্রতিষ্ঠানের নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থ আত্মসাৎ বন্ধ করার জোর দাবি জানিয়েছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD