রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নওগাঁয় এআই সারভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ

নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব। শনিবার ৫ সেপ্টেম্বর বেলা ৫টার দিকে নওগাঁ জেলা পুলিশ লাইনস চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই আধুনিক প্রযুক্তির লাব উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, বর্তমান যুগে অপরাধের ধরন পাল্টে গেছে। সনাতন পদ্ধতির পাশাপাশি অপরাধীরা এখন আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে সাইবার অপরাধসহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে নওগাঁ জেলা পুলিশকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে এই এআই সারভিলেন্স ও সাইবার ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে পুলিশ প্রশাসন জানায়, এই ল্যাবের মাধ্যমে খুব সহজেই অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি সুরক্ষিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের ফলে মামলার তদন্ত কার্যক্রমেও গতি আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD