অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সহজ-সরল যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন তাঁতী লীগের এক নেতাসহ একটি কথিত ভিসা প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি পাসপোর্ট, অস্ট্রেলিয়ার ভিসার দুটি আবেদনপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছিল।
এ বিষয়ে পুলিশ গণমাধ্যমকে জানান যে, প্রতারণার শিকার ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রটিকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক