শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বিদ্যুৎ সংযোগ ছাড়াই ভুতুড়ে বিল, গ্রাহকের বিস্ময়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি। অথচ গ্রাহকের নামে এসেছে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল। নতুন মিটারের জন্য আবেদন করার পর সংযোগ দেওয়ার আগেই এমন বিল পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার। মিটার স্থাপন ও বিদ্যুৎ ব্যবহার শুরুর আগেই বিল তৈরির ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিলিং বিভাগের কার্যকারিতা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, ভুক্তভোগী গ্রাহক নিয়মিত প্রক্রিয়ায় নতুন সংযোগের জন্য সমস্ত দাপ্তরিক নিয়মকানুন মেনে আবেদন করেছিলেন। কিন্তু বিদ্যুৎ অফিসের এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডে সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই ভুতুড়ে বিল বাতিলের পাশাপাশি প্রকৃত কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD