শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ভারতে ৭০ বছরের পুরোনো মসজিদ ভাঙল প্রশাসন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগে প্রায় ৭০ বছরের পুরোনো একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার ভোরে জেলা প্রশাসকের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসন দাবি করেছে যে, মসজিদটি সম্পূর্ণ অবৈধভাবে সরকারি জমিতে গড়ে উঠেছিল এবং বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তা অপসারণ করা হয়নি।

ঘটনার পর থেকেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে, বিচার প্রক্রিয়া ছাড়াই সংখ্যালঘু সম্প্রদায়ের ইবাদতখানা নিশানা করা হচ্ছে। অন্যদিকে, সাহারানপুর জেলা প্রশাসন জানিয়েছে যে, আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD