রাজশাহী ও নাটোরের বাস মালিকদের অভ্যন্তরীণ বিরোধের দীর্ঘসূত্রিতার জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন দূরপাল্লার রুটে সব ধরনের বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। হঠাৎ করে এই পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে বহু মানুষকে চরম অনিশ্চয়তার মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে রুট পারমিট ও বাস পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক সমিতির মধ্যে মতপার্থক্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষের বিরোধ তীব্র আকার ধারণ করলে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে এই রুটে বাস চলাচল স্থগিত করা হয়। সাধারণ যাত্রীরা এই অনভিপ্রেত পরিস্থিতির অবসান ঘটিয়ে দ্রুত যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ ও মালিকপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক