শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পচা আম দিয়ে জুস তৈরির অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কারখানায় পোকা, ছত্রাক ও পচে যাওয়া নিম্নমানের আম থেকে জুসের কাঁচামাল পাল্প তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে পোকা ও ছত্রাকের আক্রমণে নষ্ট, পচা, ফাটা ও গলে যাওয়া মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও খাবার অনুপযোগী আম থেকে এই পাল্প তৈরি করা হচ্ছে। এই অপকর্মে জড়িত রয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ-এর এক নেতার প্রস্তুতকারক কোম্পানি।

খাদ্য নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে নামিদামি কোম্পানির নামে বাজারজাত করার জন্য এই ধরনের ক্ষতিকর উপাদান প্রস্তুত করা হচ্ছে বলে স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এই পাল্প দেশের বিভিন্ন খ্যাতনামা জুস ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানে সরবরাহ করা হয় বলে জানা গেছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। জনস্বার্থে এ ধরনের ভেজাল ও ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD