বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

কালীগঞ্জে বাস খাদੇ পੜੇ আহত ২০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দ্রুতগামী বাসটি ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেয়াবাগান নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এই সড়ক দুর্ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে রেকার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD