বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়: হামিদুর রহমান আযাদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতাকে সুরক্ষা করতে হলে দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা যেকোনো মূল্যে রুখে দিতে হবে।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, দেশের স্বার্থে, জনগণের কল্যাণার্থে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী অতীতেও জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। দেশের তরুণ সমাজ ও যুবসমাজকে সাথে নিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমেই শহীদদের রক্তের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD