শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালুতে বিলম্বের কারণ ব্যাখ্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া এক লাখ ৩৯ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্পের ১নং ইউনিটের নিরাপত্তা ভালভে বারবার ত্রুটি দেখা দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অপরিকল্পিত সিদ্ধান্ত এবং দীর্ঘসূত্রিতার কারণেই এই জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মেগা প্রকল্পের ত্রুটিগুলো নিবিড়ভাবে খতিয়ে দেখছে। জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় রোধে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এই মেগা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, যার খেসারত এখন দিতে হচ্ছে।

প্রকল্পের কাজ দ্রুত ও নিরাপদভাবে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বার্থ এবং জাতীয় নিরাপত্তার সাথে কোনো আপস করা হবে না। সব ধরনের প্রযুক্তিগত ত্রুটি নিরাময় করেই অতি দ্রুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আনার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD