ভারতের হিমাচলপ্রদেশের চম্বায় এক নববিবাহিত তরুণীর সাহসিকতায় প্রাণে রক্ষা পেয়েছেন এক বাইক আরোহী যুবক। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে যখন বাইকসহ ভেসে যাচ্ছিলেন ওই যুবক, ঠিক সেই মুহূর্তে বুদ্ধিমত্তা ও সাহ-সাহসের পরিচয় দেন ওই তরুণী। নিজের পরিধানের ওড়না বাড়িয়ে দিয়ে তাকে প্রবল স্রোত থেকে টেনে তোলেন তিনি। এই মহৎ কাজে নববধূর পরিবারও তাৎক্ষণিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সম্মিলিত প্রচেষ্টায় যুবককে নিরাপদে উদ্ধার করা হয়।
ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে। গণমাধ্যমকে জানান হয়েছে যে, আকস্মিক এই বিপদের সময় স্থানীয় মানুষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরণের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এই ধরনের মানবিক ঘটনা সমাজকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে এবং মানুষের পারস্পরিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
আরববাংলা টিভি/ডেস্ক