শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। ফলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। দেশটির সরকারের পক্ষ থেকে নেওয়া এই নতুন সিদ্ধান্ত কূটনৈতিক ও অর্থনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিবাসন প্রক্রিয়া কঠোর করার অংশ হিসেবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে যারা ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে মালয়েশিয়া ভ্রমণ করতে চান, তাদের এখন থেকে নতুন নিয়মের মুখোমুখি হতে হবে। দীর্ঘমেয়াদি ভিসা সুবিধার পরিবর্তে এখন অনেককে একক প্রবেশ বা সীমিত মেয়াদী ভিসার ওপর নির্ভর করতে হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার যাতায়াত ব্যবস্থায় কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে মালয়েশিয়া সরকারের দাবি, দেশের নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে কার্যকর থাকা বিভিন্ন শিথিল নিয়ম পরিবর্তন করে এখন প্রতিটি আবেদন আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD