বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সরকারের অদক্ষতার মাশুল দিচ্ছে জনগণ: বুলবুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, বর্তমান সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের সাধারণ জনগণকে চড়া মূল্য বা মাশুল দিতে হচ্ছে। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জনজীবনে নেমে আসা দুর্ভোগ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্যাস, বিদ্যুৎ, তেল ও সারের চরম সংকট চলছে, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নেতিবাচক প্রভাব সরাসরি সাধারণ মানুষের ঘাড়ের ওপর এসে পড়ছে। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও যোগ করেন যে, কার্যকর পদক্ষেপের অভাবে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে অবিলম্বে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD