বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত এনসিপির লংমার্চের ডাক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ

ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগনের মৌলিক অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।

যেকোনো ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে পূর্বঘোষিত এই কর্মসূচি যেভাবেই হোক সফল করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে দলটি। এনসিপির শীর্ষ নেতারা গণমাধ্যমকে জানান, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে ঐতিহাসিক বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত এই লংমার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক সংস্কার ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে ১১ দলীয় ঐক্য গঠিত হয়। এই ঐক্যের মাধ্যমেই রাজপথে সাধারণ মানুষের দাবির পক্ষে জোরদার আন্দোলন গড়ে তোলা হচ্ছে। লংমার্চ সফল করার জন্য দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট তাদের নিজ নিজ দাবি নিয়ে রাজপথে সরব রয়েছে। এর অংশ হিসেবেই জাতীয় নাগরিক পার্টির এই লংমার্চ কর্মসূচিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কর্মসূচি চলাকালীন সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণভাবে লংমার্চ সম্পন্ন করতে দলটির পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD