বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

লংমার্চ সফল করতে রাজধানীতে জামায়াতের লিফলেট বিতরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করতে রাজধানী ঢাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত জামায়াত নেতারা বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এই লংমার্চ ঐতিহাসিক ভূমিকা পালন করবে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

তারা আরও জানান, কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং লংমার্চের দাবিগুলোর প্রতি সমর্থন জানাচ্ছেন বলেও নেতারা গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD