বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে উভয় নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সার্বিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক রাজনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে দুই দেশের জনগণের কল্যাণে বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রমবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মালয়েশিয়ার হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন। বৈঠকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মালয়েশিয়া হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের কাছে দেওয়া এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD