বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে জামায়াত আমিরের বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

টেলিভিশ চ্যানেলের প্রধান নির্বাহী এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠক সূত্রে জানা যায়, দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, গণভোটের প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ নিরসনে সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপ নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং দেশের অর্থনীতি ও রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করা হয়েছিল। সেই ফ্যাসিস্ট আমলের নানা বৈষম্য ও জনদুর্ভোগের বিষয়গুলো আজও সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদমাধ্যমের ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করার বিষয়ে জামায়াত আমির বিশেষ গুরুত্ব আরোপ করেন বলে গণমাধ্যমকে জানান উপস্থিত সাংবাদিকরা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD