রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ভুল তথ্য মোকাবেলা এখন বড় চ্যালেঞ্জ : ডা. জাহেদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১:০২ pm

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘সরকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আরো সৃজনশীল হতে হবে। একই সঙ্গে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য মোকাবেলা করাও এখন বড় চ্যালেঞ্জ।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বর্তমান সময়ে অন্য যেকোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। সরকারের বার্তা জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নতুন মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমান পার্থকে এ দায়িত্বের জন্য সঠিক ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অতীতে অনেক সিদ্ধান্ত নেওয়ার পরও বাস্তবায়নে দেরি হয়েছে। এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দ্রুত আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো ও ডিজিটাল সক্ষমতা বাড়ানো গেলে মন্ত্রণালয়ের কার্যক্রমের মান ও সুনাম বাড়বে। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ডও জনগণের কাছে আরো সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD