শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

পরকীয়ায় জড়িয়েছিল ভাই, প্রেমিকাকে হত্যা করে প্রতিশোধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১:৫৩ pm

একই অফিসে কাজ করতেন দুইজন। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি প্রেমিকের ভাই। মুখে মাস্ক পরে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে তরুণীকে হত্যা করলেন তিনি। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লির জৈতপুরে।

এনডিটিভি জানিয়েছে, ৩৭ বছর বয়সী কৃষ্ণ চার সন্তানের বাবা। সহকর্মী পূজা যাদবের (২৪) সঙ্গে সম্পর্ক ছিল তার। তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় কৃষ্ণের ভাই রকি।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে দুই ব্যক্তি বাড়িতে ঢুকে পূজাকে পাঁচটি গুলি ছোড়ে। অভিযুক্তদের মুখে ছিল মাস্ক। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। তারা তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় রকি নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, রকি পূজার প্রেমিক কৃষ্ণের ভাই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD