শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বিয়ের সাজে বুবলী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬ ১:৫৩ pm

দিন কয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। জানিয়েছেন, তার ও শাকিব খানের সংসারে এসেছে দ্বিতীয় সন্তান। সে কন্যার নাম রেখেছেন শারলিন খান। যদিও বিষয়টি নিয়ে শাকিব বরাবরের মতই ছিলেন নীরব।

এদিকে আজ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেল বিয়ের সাজে। না, এটার নিজের বিয়ে নয়। বরং পেশাদার কাজ। একটি প্রতিষ্ঠানের প্রচারেই বেগুনি রঙের লেহেঙ্গা পরে সেজেছেন বউ।

ভারি নকশাখচিত সে লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গয়না। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল নায়িকার এমন রূপে মুগ্ধ হচ্ছেন তার ভক্তরাও।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।’

পোস্টে বুবলীর সাজের প্রশংসা করছেন অনেকেই। কেউ কেউ আবার নবজাতক কন্যার ছবি কবে প্রকাশ করবেন, সেটাও জানতে চাইছেন। তবে বরাবরের মতই মন্তব্যের ঘরে নির্বিকার নায়িকা।

প্রসঙ্গত, বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদের ছবি ‘পিনিক’-এ। জাহিদ জুয়েলের ছবিটি অবশ্য দর্শককে আকৃষ্ট করতে পারেনি। ছবিতে বুবলীর সঙ্গে রয়েছেন আদর আজাদ।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD