বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মাসের প্রথম ১০ দিনেই এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৩০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD