বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সাবেকমন্ত্রী সাইফুজ্জামানের তালাবদ্ধ ২ ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৫:১২ pm

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দু’টি তালাবন্ধ ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ ও ফ্ল্যাটে রক্ষিত মালামাল ইনভেন্টরি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতের গত ১২ জানুয়ারির আদেশ অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাট সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালককে (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) ‘রিসিভার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে, ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় রিসিভারের কার্যক্রম শুরু করা বা সেগুলো ভাড়া দেওয়ার উপযোগী করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে ফ্ল্যাট দুটি দখলে নেওয়া, রিসিভারের প্রবেশ নিশ্চিত করা এবং ভেতরে থাকা মালামালের ইনভেন্টরি (তালিকা) তৈরির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রয়োজন। মূলত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে কোনো বাধা ছাড়াই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতেই এই আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD