বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ করলেন মির্জা ফখরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ

নববর্ষের দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্মরণ করেছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি একটি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছিলেন, আর পেছনে বসে শুনছিলেন খালেদা জিয়া।

মির্জা ফখরুল জানান সেই ছবিটি একটি পহেলা বৈশাখ অনুষ্ঠানের। তিনি ক্যাপশনে জানান, ‘এদিন ছিলো একটি পহেলা বৈশাখের অনুষ্ঠান। আমি আবৃত্তি করেছিলাম। ম্যাডামকে সব সময় খুব মনে পরে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।’

এর আগে দেশবাসীকে বাংলা নববর্ষ-১৪৩৩ এর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘নববর্ষের প্রথম প্রহরে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উৎসবে বৈরিতা, দ্বন্দ্ব থাকবে না, প্রাণ-প্রাচুর্য্যে সঞ্চারিত হবে সবার হৃদয়। উৎসব সংহতিরও প্রতীক। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকূলতা।’

তিনি আরও বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে নতুন গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD