মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

৮ উইকেটের বড় জয়ে শেষ করল বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৪২ পূর্বাহ্ণ

আজও পাত্তা পেল না স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা। ৮ উইকেটের বড় জয়ে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ নারী ‘এ’ দল।

আসন্ন নারী বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলেছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও ছিলেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।

ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরম্যান্স টাইগ্রেসদের। আজ (বৃহস্পতিবার) শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক মেয়েরা। জবাবে মাত্র ১১ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD