রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

হাফ ভাড়া না নেওয়ার অভিযোগে ৫ বাস আটকেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ

শিক্ষার্থী দেখলেই বাসের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং হাফ পাস নেওয়া হয় না– এমন অভিযোগে মিরপুর রোডের পাঁচটি বাস আটকে রেখেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা এসব বাস আটকে কলেজের পাশের নায়েমের গলিতে নিয়ে যান। এর মধ্যে বিকাশ পরিবহনের দুটি গাড়ি এবং ভিআইপি সিটি সার্ভিসের তিনটি গাড়ি রয়েছে।

বিকাশ পরিবহনের গাড়ি দুটির নম্বর হলো– ঢাকা মেট্রো-ব ১৩০৬৫৮, ১৩-১০৩১ এবং ভিআইপি সিটি সার্ভিসের তিনটি গাড়ির নম্বর হলো– ঢাকা মেট্রো-ব ১২০৩৯৪, ১১-৭১৪১ ও ১১-৮২১৬।

বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষক এবং নিউমার্কেট থানা পুলিশের কর্মকর্তারা আলোচনা করছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD