মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ বিকল, ফ্লাইট চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে মঙ্গলবার (২৮) সকাল সাড়ে ৮টা থেকে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েকটি ফ্লাইটের শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোসহুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটি থেমে গেলে অল্পের জন্য বিমানের যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর বলেন, টেকনিশিয়ানদের চেষ্টায় দ্রুত ক্রটি সারানোর কাজ চলছে। আমি রানওয়েতেই আছি।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ক্রটির কারণে রানওয়েতে আছে। ফলে সকাল থেকে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারছে না। আমরা চেষ্টা করছি বিমান চলাচল স্বাভাবিক করার।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD