বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে আট শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পর্যটন মৌসুমের শুরুতে নানা জটিলতা ও দীর্ঘ অনিশ্চয়তার পর এই যোগাযোগ শুরু হওয়ায় দ্বীপের স্থানীয় বাসিন্দা এবং পর্যটন ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামক তিনটি সুসজ্জিত জাহাজ বিপুল সংখ্যক পর্যটক নিয়ে কক্সবাজার ও ইনানী ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। দীর্ঘ দিন জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপের পর্যটন শিল্পের সাথে জড়িত হাজার হাজার মানুষ আর্থিক সংকটের মুখে পড়েছিল। বর্তমান প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও যথাযথ নিয়ম মেনে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়ানোর আশা দেখছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশবাদীদের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে দ্বীপে প্লাস্টিক ব্যবহার রোধ এবং দৈনিক পর্যটক সীমিতকরণের মতো কঠোর নির্দেশিকাও প্রদান করা হয়েছে। জাহাজগুলোর যাত্রার শুরুতে পর্যটকদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই বিষয়ে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, সময়মতো জাহাজ চলাচল শুরু হওয়ায় এবছর পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে নানা আমলাতান্ত্রিক জটিলতা ও অব্যবস্থাপনার কারণে পর্যটন খাত বারবার হোঁচট খেয়েছিল। অথচ কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ ব্যবসায়ীরা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বাধাগুলো পেরিয়ে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD