শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমানের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমান চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়েতে ট্যাক্সি করার সময় বিমান দুটির ডানা পরস্পর ঘেষে যায়। ঘটনার পরপরই বিমান দুটিকে থামিয়ে জরুরি ভিত্তিতে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এভিয়েশন বিশেষজ্ঞরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিমানবন্দরগুলোর গ্রাউন্ড মুভমেন্ট বা রানওয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় আরও বেশি সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন। আন্তর্জাতিক এই বিমান দুর্ঘটনায় কোনো বড় প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD